নৌবাহিনীর প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩ জুলাই তিনি ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভের পর আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

একই দিনে তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম. জে. আরিফ বেগ স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, নৌবাহিনীর রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮-এর বিধান অনুযায়ি আগামী ২৩ জুলাই অপরাহ্নে ভাইস এডমিরাল পদে পদোন্নতি প্রদান করা হবে।

একই দিন অপরাহ্ন থেকে ২০২৯ সালের ২২ জুলাই অপরাহ্ন পর্যন্ত তিন বছরের জন্য তাকে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments