রংপুরে ফ্রি গণসুন্নতে খাতনা

অসহায় ও দরিদ্র পরিবারের শিশুদের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রংপুরের জুম্মাপাড়া সচেতন নাগরিক কমিটি (সনাক)। মরহুম ছোট মুসলিম (সাবেক কমিশনার)-এর স্মরণে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হয়েছে ফ্রি গণ সুন্নতে খাতনা কর্মসূচি। এতে শতাধিক শিশুর বিনামূল্যে সুন্নতে খাতনা সম্পন্ন করা হয়।

শনিবার (১৮ জুলাই) রংপুর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া করিমিয়া মাদ্রাসা-সংলগ্ন কাউন্সিল কার্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। রংপুর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, জুলাই আন্দোলনের যোদ্ধা মো. লিটন পারভেজের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১১টায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ মো. শামসুজ্জামান সামু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. লিটন পারভেজ। এ সময় তিনি বলেন, সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের জন্য এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কর্মসূচিতে সুন্নতে খাতনা সম্পন্ন হওয়া প্রতিটি শিশুকে লুঙ্গি, গেঞ্জি, গামছা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, জাসদ রংপুর জেলা শাখার আহ্বায়ক মো. নুরুজ্জামান মানিক, জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলা শাখার সহ-সভাপতি মো. বিপ্লব হোসেন বিটু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাপোলো চৌধুরী, দেউতি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মো. রাশেদুল ইসলাম (রাশেদ), মো. আলমগীর বাদশা বাবলু চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে। দরিদ্র পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান নিঃসন্দেহে প্রশংসনীয় মানবিক কার্যক্রম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments