গুলশানে ভদ্রবেশী প্রতারক গ্রেফতার

রাজধানীর গুলশানে আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগে এ আর সাগর চৌধুরী নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে আটক করার পর প্রতারণার মামলার গ্রেফতারি পরোয়ানায় আদালতে পাঠালে, আদলত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

খিলখেত থানার এসআই মাইন উদ্দিন জানান, ২০২২ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে পোর্ট ল্যান্ড নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক শহীদ আহমদ বাদী হয়ে খিলখেতের নিকুঞ্জ-১ আবাসিক এলাকার ৮/এ রোডের ৪৬ নম্বর বাড়ির সাগর ইন্ট্যারনাশনাল নামে প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী এ আর সাগর চৌধুরীর বিরুদ্ধে ২ কোটি ৫৫ লাখ টাকা পাওনা পরিশোধ না করার অভিযোগে মামলা করেন।

এই মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ান জারি হয়। ওই গ্রেফতারি পরোয়ানায় সোমবার তাকে গুলশান-২ এলাকা থেকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়।

মামলার বাদী শহীদ আহমেদ বলেন, এ আর সাগর চৌধুরী একজন ভদ্রবেশী প্রতারক। শিল্প মন্ত্রনালয়ের সাপ্লাই ও পদ্মা নদীর নড়িয়া-জাজিরা এলাকায় ড্রেজিংয়ের কথা বলে তার কাছ থেকে ২ কোটি ৫৫ লাখ টাকা চেকের মাধ্যমে নিয়েছে এবং এই টাকায় ফেরত দেয়ার সময় ব্যবসায়িক লাভের ৪০ শতাংশসহ ফেরত দেওয়ার চুক্তি রয়েছে।

গত ৫ বছর ধরে তিনি আমাকে ঘুরাতে থাকেন। ব্যবসার লাভের টাকা তো দূরের কথা মূল পাওনা টাকাই তিনি ফেরত দিতে অস্বীকার করেন। পরে আদালতে মামলা করলে, আদালত গ্রেফতারি পরোয়ানা দেয়। ওই গ্রেফতারি পরোয়ানায় তাকে পুলিশ গ্রেফতার করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments