নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (পিএলসি) নেসকোর বিদ্যুতের ভুতুড়ে বিল প্রত্যাহার, নির্ভুল বিল প্রণয়ন এবং গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মশিউর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
রোববার সকালে নেসকোর প্রধান কার্যালয়ে সংগঠনটির নেতৃবৃন্দ এ স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় এমডি প্রকৌশলী মশিউর রহমান দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, সাবেক ছাত্রনেতা রায়হান সম্রাট, প্রকৌশলী খাজা তারেক, জাহিদ হাসান, রাবেয়া খাতুন, শাহনাজ পারভীন সাগরি, রাশেদা বেগম, আল আমিন, আফরোজা খান হেলেন এবং পবা উপজেলা বাপার সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী।



