ওএসডি হওয়া ৩২ যুগ্মসচিব বাধ্যতামূলক অবসর

গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা ৩২ জন যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। তবে বিধি অনুযায়ী তারা অবসর-সংক্রান্ত সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, অবসরে পাঠানো কর্মকর্তারা সবাই আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তারা নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তার দায়িত্বেও ছিলেন। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তাদের যুগ্মসচিব পদে ওএসডি করা হয়। সর্বশেষ সরকারি সিদ্ধান্তে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।

বাধ্যতামূলক অবসরে যাওয়া ৩২ কর্মকর্তা

১. মঈনুল ইসলাম — সাবেক জেলা প্রশাসক, নেত্রকোনা
২. মো. আবুল ফজল মীর — সাবেক জেলা প্রশাসক, কুমিল্লা
৩. মোহাম্মদ দাউদুল ইসলাম — সাবেক জেলা প্রশাসক, বান্দরবান
৪. মো. শাহরিয়ার — সাবেক জেলা প্রশাসক, নাটোর
৫. মো. মাজেদুর রহমান খান — সাবেক জেলা প্রশাসক, চাঁদপুর
৬. কাজী আবু তাহের — সাবেক জেলা প্রশাসক, শরীয়তপুর
৭. এ. জেড. এম. নুরুল হক — সাবেক জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ
৮. মো. মিজানুর রহমান — সাবেক জেলা প্রশাসক, ময়মনসিংহ
৯. মোহাম্মদ এলিয়াস হোসেন — সাবেক জেলা প্রশাসক, চট্টগ্রাম
১০. অঞ্জন চন্দ্র পাল — সাবেক জেলা প্রশাসক, লক্ষ্মীপুর
১১. এ. কে. এম. মামুনুর রশীদ — সাবেক জেলা প্রশাসক, রাঙামাটি
১২. মো. কামাল হোসেন — সাবেক জেলা প্রশাসক, কক্সবাজার
১৩. মো. আসলাম হোসেন — সাবেক জেলা প্রশাসক, কুষ্টিয়া
১৪. আনার কলি মাহবুব — সাবেক জেলা প্রশাসক, শেরপুর
১৫. এস. এম. ফেরদৌস — সাবেক জেলা প্রশাসক, মানিকগঞ্জ
১৬. গোপাল চন্দ্র দাস — সাবেক জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা
১৭. মো. শহিদুল ইসলাম — সাবেক জেলা প্রশাসক, খাগড়াছড়ি
১৮. মো. ওয়াহিদুজ্জামান — সাবেক জেলা প্রশাসক, ফেনী
১৯. এস. এম. আজিয়র রহমান — সাবেক জেলা প্রশাসক, বরিশাল
২০. মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক — সাবেক জেলা প্রশাসক, ভোলা
২১. মো. মতিউল ইসলাম চৌধুরী — সাবেক জেলা প্রশাসক, পটুয়াখালী
২২. মো. আব্দুল আহাদ — সাবেক জেলা প্রশাসক, সুনামগঞ্জ
২৩. মো. জসিম উদ্দিন — সাবেক জেলা প্রশাসক, পাবনা
২৪. সরোজ কুমার নাথ — সাবেক জেলা প্রশাসক, ঝিনাইদহ
২৫. নাজিয়া শিরিন — সাবেক জেলা প্রশাসক, নীলফামারী
২৬. এস. এম. আব্দুল কাদের — সাবেক জেলা প্রশাসক, রাজশাহী
২৭. মো. আলী আকবর — সাবেক জেলা প্রশাসক, মাগুরা
২৮. মাহমুদুল কবির মুরাদ — সাবেক জেলা প্রশাসক, হবিগঞ্জ
২৯. মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী — সাবেক জেলা প্রশাসক, কিশোরগঞ্জ
৩০. সৈয়দা ফারহানা কাউনাইন — সাবেক জেলা প্রশাসক, নরসিংদী
৩১. মোহাম্মদ হেলাল হোসেন — সাবেক জেলা প্রশাসক, খুলনা
৩২. সুলতানা পারভীন — সাবেক জেলা প্রশাসক, কুড়িগ্রাম।

প্রশাসন সংশ্লিষ্টদের মতে, ৫ আগস্টের পর প্রশাসনে পুনর্বিন্যাসের অংশ হিসেবে প্রথমে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়। পরবর্তীতে যাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে, তাদের সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী পর্যায়ক্রমে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এর আগে একই প্রক্রিয়ায় সচিব, অতিরিক্ত সচিব এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও অবসরে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments