রাকসুর জিএসকে ঘিরে সংঘর্ষ: আহত দুই শিক্ষার্থী কারাগারে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) চিকিৎসা শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। কারাগারে পাঠানো শিক্ষার্থীরা হলেন— ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনাস এবং সংস্কৃত বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান। তিনি জানান, শাহ মখদুম থানায় দায়ের করা একটি মামলার তদন্তে এ দুই শিক্ষার্থীকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। চিকিৎসা শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের এক ছাত্রীকে একই বিভাগের এক শিক্ষার্থীর প্রেমের প্রস্তাব ও উত্ত্যক্ত করার অভিযোগের শুনানিকে কেন্দ্র করে গত সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে এবং পরে কেন্দ্রীয় গ্রন্থাগারসহ ক্যাম্পাসের বাইরে দফায় দফায় সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments