হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রহিম ওরফে রনিকে (২৩) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকার উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালী ও র‍্যাব-১-এর সিপিসি-২ উত্তরা, ঢাকার যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার আব্দুর রহিম ওরফে রনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকার নুরুল আমিনের ছেলে।

র‍্যাব জানায়, ২০১৯ সালে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বিচার শেষে আদালত আব্দুর রহিম ওরফে রনিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে তাঁর অবস্থান শনাক্ত করে র‍্যাব। পরে র‍্যাব-১১ ও র‍্যাব-১-এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments