নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী আদর্শ স্কুল এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়ন লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে ঐ শিক্ষাপ্রতিষ্ঠানের মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী -২ আসনের এমপি ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদীন ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন এমজেএফ। স্কুলের প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ নুরুল হুদার সঞ্চালনা করেন ।
সমাবেশে অতিখথ হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার ওসি আব্দুর রহিম সরকার, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য লায়ন এবিএম সাহাদাত হেসেন, উপজেলার অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু ইউসুফ মজুমদার, ইউনিয়ন বিএনপির আহবায়ক সাহাদাত হেসেন স্বাধন, সদস্য সচিব মো. হারুন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সোহরাওয়ার্দী প্রমুখ উপস্থিত ছিলেন।



