সরকারি প্রাথমিকবিদ্যালয়ের অফিস কক্ষে অভিযুক্ত দুই শিক্ষকের অনৈতিক, অশ্লীল ও অবৈধ মেলাশোর একটি ভিডিও গত তিন থেকে সামাজিক যোগাযোগ ও অনলাইনে ছড়িয়ে পড়ায় ব্যপকভাবে আলোচনা ও সমালোচনার ঝড় উঠে। ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে এবং তা নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের নজরে আসার পর ঐ দুই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
জেলার বেগমগন্জ্ঞ উপজেলার ভোলাবাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম ছাইফুল ইসলাম ও সহকারী শিক্ষক জেসমিন আক্তারের বিরুদ্ধে নৈতিক স্খলন,অনৈতিক কর্মকান্ডের অভিযোগে রবিবার বিকালে বিভাগীয় মামলা দায়ের এবং তাদেরকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
রাতে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাছিমা হাবিব বলেন, সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়া বিদ্যালয়ের অফিস কক্ষে দুই শিক্ষকের অবৈধ কর্মকান্ডের ঘটনাটি আমাদের নজরে আসে। যা অপ্রতাশিত,অনাকাংখিত। এ ঘটনা শিক্ষার ভাবমূতিকে ক্ষুন্ন ও হেয়প্রতিপন্ন করেছে। এধরনের কর্মকান্ড কোনভাবে মেনে নেওয়া যায়না। অভিযুক্ত এই দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের এবং তাদেরকে সাময়িক ভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।



