দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়ামের পরিকল্পনা

সিলেটের দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়ামের পরিবর্তে পূর্ণাঙ্গ স্টেডিয়াম করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, ‘ইতোমধ্যে তিনটি সম্ভাব্য জায়গা পরিদর্শন করা হয়েছে। একটি জায়গা চূড়ান্ত করে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’

শনিবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা মিনি স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘বর্তমান সরকারের অধীনে প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়ামের কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে ২০১ উপজেলার কার্যক্রম চলমান। এর ভিতরে বেশ কিছু আমরা শেষ করেছি, বেশ কিছু আমাদের চলমান রয়েছে এবং বেশ কিছু আমাদের অধিগ্রহণের অপেক্ষায় রয়েছে। অধিগ্রহণের পরে আমরা কাজগুলো শুরু করব।’

তিনি বলেন, ‘আমরা সবাই এখানে তিনটি জায়গা পরিদর্শন করেছি। তিনটি থেকে যেকোনো একটিকে বাছাই করে আমরা এখানে একটি পরিপূর্ণ স্টেডিয়াম করতে চাই। মিনি স্টেডিয়াম না, দক্ষিণ সুরমাতে একটি পরিপূর্ণ ফুলফ্লেজেড একটি স্টেডিয়াম করব। সেইভাবে আমরা কল্পনা করছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘যেহেতু তিনটি জায়গা দেখেছি, এখন সবার সাথে কথা বলে আমরা ফাইনালি যেটা এই এলাকার সাধারণ মানুষের জন্য ভালো হবে, যেখানে করলে দর্শকরা এসে যাতে মাঠে বসে, খেলারই গ্যালারিতে বসে যাতে খেলা দেখতে পারে, সে ধরনের একটি পরিবেশ আমরা যাচাই-বাছাই করব।’

আমিনুল হক বলেন, ‘আমরা চেষ্টা করছি, যেখানে খাস জায়গা যদি থাকে, যাতে এখানে একটি ব্যয়ের একটি বড় হিসাব রয়েছে। আমরা চেষ্টা করছি যে, সরকারের যাতে আলাদা কোনো ব্যয় নির্বাহ করতে না হয়। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব খাস জায়গার ভিতরে আমরা যদি কোথাও অল্প কিছু জায়গা যদি অধিগ্রহণ করতে হয়, সেগুলো মিলিয়ে আমাদের যদি পরিপূর্ণ একটা স্টেডিয়াম করতে চাই, সেখানে পাঁচ থেকে ছয় একর জায়গা আমাদের প্রয়োজন হবে।’

তিনি বলেন, ‘আশা করছি যে খুব দ্রুতই আমরা আমাদের ডিপিভিপি তৈরি করে দক্ষিণ সুরমাতে খুব দ্রুতই আমরা একটি পরিপূর্ণ স্টেডিয়ামের কার্যক্রম শুরু করতে পারব ইনশাআল্লাহ।’

এর আগে বিকেল চারটায় ইউএস-বাংলার একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে সেখান থেকে দক্ষিণ সুরমার দিকে যাত্রা করেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments