মিরপুরে ছিনতাইকারী আটক, জিম্মি কিশোর উদ্ধার

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে মোহাম্মদ রাব্বি (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পল্লবী ট্রাফিক জোনের পুলিশ। এ সময় ছিনতাইকারীদের কবল থেকে অর্ক নামে এক কিশোরকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন মিরপুর বাংলা স্কুল গ্যাপ এলাকায় মেট্রোরেল পিলার নম্বর-২২২-এর কাছে দায়িত্ব পালন করছিলেন পল্লবী ট্রাফিক জোনের এক পুলিশ সদস্য। এ সময় রাস্তার পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়।

পরে পুলিশ সদস্য অটোরিকশাটির কাছে গেলে ভেতর থেকে অর্ক নামে এক কিশোর চিৎকার করে সাহায্য চান। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে অটোরিকশার কাছে গিয়ে মোহাম্মদ রাব্বিকে আটক করেন ওই পুলিশ সদস্য।

এ সময় রাব্বির সঙ্গে থাকা আরও তিনজন ছিনতাইকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উদ্ধার করা কিশোর ও আটক রাব্বিকে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া অপর তিন ছিনতাইকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments