রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে মোহনপুর আবার চ্যাম্পিয়ন

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা আবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৩-২ গোলে দুর্গাপুর উপজেলা দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় মোহনপুর উপজেলা দল। টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।

গত ২২ আগস্ট শুরু হওয়া এ টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন দুর্গাপুর উপজেলা দলের পলাশ। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন দুর্গাপুরের জুবায়ের। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান মোহনপুরের বাদল। আর সেরা গোলকিপার নির্বাচিত হন মোহনপুরের আবু রায়হান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহীর ক্রীড়াঙ্গনের হারানো গৌরব ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে জেলা ও বিভাগীয় পর্যায়ে বহুমুখী ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা ও নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন।

তিনি বলেন, রাজশাহী শহরে ১৬টি ছোট-বড় মাঠ রয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের মাধ্যমে দ্রুত এসব মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী করা হবে। একই সঙ্গে কলেজ ও স্কুল পর্যায়ে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট এবং প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন তিনি।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শফিকুল হক মিলন এমপি, নজরুল ইসলাম এমপি, মাহবুবা হাবিবা এমপি, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, পুলিশ সুপার মামুন অর রশীদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments