ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে তিন মাসের কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে তিন মাসব্যাপী ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাস প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী।

কর্মসূচির অংশ হিসেবে নগরীর সোনাদীঘির মোড়সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। রাসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার এসব কার্যক্রমে অংশ নেন।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানাসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, বিডি ক্লিনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পবা ও মোহনপুরেও কর্মসূচি

এদিকে জেলার পবা ও মোহনপুর উপজেলায়ও ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

পবা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শফিকুল হক মিলন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আবেদীনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য শাহজাহান আলী, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ সরকারি কর্মকর্তা এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বাড়ানোর ওপর কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments