বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) নগরীর কুমারপাড়াস্থ ফুড ভিলেজে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন দলের রাজশাহী মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী এমপি। এতে প্রধান অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। বিশেষ অতিথি ছিলেন নুরুল ইসলাম বুলবুল এমপি।
সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজশাহী মহানগর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম ও ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। এ সময় মহানগরীর বিভিন্ন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার জন্য দায়িত্বশীল নেতাদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি নুরুল ইসলাম বুলবুল ও সম্মেলনের সভাপতি ড. মাওলানা কেরামত আলী দায়িত্বশীল নেতাদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং জনগণের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন।



