যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের প্রবাসীদের সংগঠন ‘কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব পেনসিলভানিয়া ইউএসএ ইনক’-এর ২০২৭-২০২৯ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইব্রাহিম খলিল চৌধুরী রাকিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন শরাফত উল্লাহ সোহাগ। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন টিপু এবং সহসভাপতি হয়েছেন মো. সাহিদ কামাল সবুজ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) পেনসিলভানিয়ার আপার ডারবিতে সংগঠনটির নিজস্ব কার্যালয় ৬২ রিচফিল্ড রোডে নির্বাচন কমিশন নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করে।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসাধারণ সম্পাদক নূর করিম রনি, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন এরশাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ নবী, সহকারী কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক জহিরুল আলম নয়ন, দপ্তর সম্পাদক মোহাম্মেদ আরিফুর রহমান তারেক, সমাজকল্যাণ সম্পাদক মাইনুর রহমান জনি এবং ক্রীড়া সম্পাদক বেলাল হোসাইন রতন।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ইকবাল চৌধুরী রিপন, ইউসুফ নবী, সালেহ উদ্দিন, আরিফুল হক রনি ও নূরুল আফসার রাজিব।
নবনির্বাচিত কর্মকর্তারা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন।
প্রসঙ্গত, নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম খলিল চৌধুরী রাকিব নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম মাহফুজুল হক চৌধুরীর ছেলে।
সংশ্লিষ্টরা আশা করছেন, রাকিবের নেতৃত্বে প্রবাসে কোম্পানীগঞ্জের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং প্রবাসীদের কল্যাণে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন প্রবাসীরা।



