মিঠাপুকুরে হত্যার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুরে পূর্বশত্রুতার জেরে আমগাছের সঙ্গে বেঁধে পিটিয়ে খালিদ হাসানকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আবু সাঈদকে (৩২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। গত ৩০ অক্টোবর রাতে মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের দৌলতপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাত ১০টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এসআরবি-১৩-এর সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল মিঠাপুকুরের ২ নম্বর রানীপুকুর ইউনিয়নের দৌলতপুরে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে হত্যা মামলার প্রধান আসামি আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। তিনি মিঠাপুকুর উপজেলার মাদারপুর খিয়ারপাড়া গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত খালিদ হাসান রংপুরের স্নেহা নার্সিং হোমে কর্মরত ছিলেন। গত ২৬ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির কাছাকাছি পৌঁছালে পূর্বশত্রুতার জেরে আবু সাঈদ ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে তাকে জোর করে ধরে একটি আমগাছের সঙ্গে বেঁধে ফেলেন। পরে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে তাঁকে হত্যা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বড় ভাই গালিব হাসান (২৮) বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি-১৩ জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গ্রেপ্তার আবু সাঈদকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments