বেগমগঞ্জে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ৯ বছর বয়সী ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ছয়ানী ইউনিয়নের মারকাযে আহমদ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাইফুল ইসলাম ওই মাদ্রাসার সহকারী শিক্ষক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে থানায় নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মাদ্রাসায় যাওয়ার পর তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে। মাদ্রাসা ছুটির পর বাড়িতে ফিরে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি জানায়। পরে শিশুটির মা স্থানীয় লোকজনকে ঘটনাটি জানান।

এ খবর ছড়িয়ে পড়লে কয়েকশ লোক মাদ্রাসার সামনে জড়ো হন। একপর্যায়ে তারা অভিযুক্ত শিক্ষককে আটক করে মারধর করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, ওই শিক্ষক এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে স্থানীয় লোকজন ওই শিক্ষককে মারধর করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments