অভিনেত্রী ঝিলিক নিহত, স্বামী রিমান্ডে

রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে আসমা ঝিলিক (৩০) নামে এক অভিনেত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সাইফুলস্নাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইফুলস্নাহর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে মামলা করেছে নিহতের পরিবার।

গত শুক্রবার বিকালে আসমার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আসমা নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান।

নিহতের বোন রেশমি আক্তার লোপা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, ‘আমার কলিজার টুকরা বোনকে (আসমা আক্তার ঝিলিক) শুক্রবার দুপুর দেড়টায় ওর হাজব্যান্ড (স্বামী) ধানমন্ডি বাংলাদেশ মেডিকেলের ৮ তলা থেকে ফেলে দেয় এবং মারা যায়। তার কিছুক্ষণ আগেই আমার বোনের সঙ্গে ভিডিওকলে স্বাভাবিক কথা হয়েছে, গল্প করেছি। আমি কিছু লিখতে পারছি না। সবাই আমার বোনের জন্য দোয়া করেন। আমি কীভাবে বেঁচে থাকব।’

ধানমন্ডি থানার এসআই তুলি মন্ডল বলেন, শুক্রবার বাংলাদেশ মেডিক্যাল কলেজের হাসপাতালে অষ্টম তলার ৮১৩ নম্বর কেবিনের বারান্দা থেকে নিচে পড়ে মারা যায় আসমা। জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মৃতার ছোট বোন রেশমি আক্তার বলেন, তিন বছর আগে প্রেমের সম্পর্ক থেকে শাফিউল্লাহর সঙ্গে আসমার বিয়ে হয়। শফিউল্লাহর আগের ঘরেও স্ত্রী ও সন্তান রয়েছে সেটা আমার বোন জানতো না। বিয়ের পর থেকে তাকে (আসমা) বিভিন্নভাবে মানসিক নির্যাতন করতো। গত তিন দিন আগে আসমার স্বামী পেটব্যথা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালের অষ্টম তলার কেবিন ছিলেন তারা। বিকালে হয়তো স্বামীর সঙ্গে কোন ঝগড়াঝাটির এক পর্যায়ে তার স্বামী উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।

ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন্স) রেজানুর রহমান বলেন, নিহতের পরিবারের করা মামলায় অভিযুক্ত স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে আদালত এক দিনের রিমান্ডে পাঠিয়েছে। কি কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে সাইফুল্লাহকে জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি বলেন, ফুড পয়জনিংয়ে অসুস্থ হয়ে সাইফুল্লাহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বামীর সেবাযতœ করতে হাসপাতালে ছিলেন আসমা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments