বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ নয় – ডিএসসিসি প্রশাসক

হুটহাট করে ফুটপাতের হকার উচ্ছেদ ও অটোরিকশা বন্ধের পক্ষে নন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেছেন, ফুটপাত থেকে হকার ও অটোরিকশা হুট করে উচ্ছেদ করা যাবে না। তাদের জন্যে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, সব রিকশার ব্যাপারে, যান্ত্রিক রিকশার ব্যাপারে আমরা অলরেডি বসছি। আমরা পর্যায়ক্রমে এগুলোকে কীভাবে একটা সিস্টেমে আনা যায়, সেটার জন্য আমরা চেষ্টা করছি। “পাশাপাশি দেখেন যেটা আপনারা বলেন যে হকার, যে ঢাকা শহরে আমাদের বিভিন্ন ফুটপাত, বিভিন্ন রাস্তাগুলো অকুপাই করে থাকে হকার। এগুলোকেও আমরা একটা সিস্টেমে আনতে চাই।

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রী যেটা চান, শুধু হুট করে উচ্ছেদ করলে হবে না। এদের একটা বিকল্প ব্যবস্থাও করতে হবে। সেটার জন্য ঢাকা শহরে আমরা ৮টা নৈশ মার্কেট করার চিন্তা করছি।

“নৈশ মার্কেট বলি বা যেটাই বলি, নৈশকালীন। অর্থাৎ, অফিস আওয়ারের পর বিকাল থেকে শুরু করে রাত ১২টার আগ পর্যন্ত সেখানে এদের আমরা ওই সব জায়গায় বসাতে চাই, যেন সারাদিন সব জায়গায় হকারদের মার্কেট না বসে।”

অটোরিকশার বিষয়ে আব্দুস সালাম বলেন, “এ ব্যাপারে অলরেডি আমরা ট্রাফিকসহ বসেছি। প্রধানমন্ত্রীও সেখানে ছিলেন। উনি নিজেও বারবার বলেছেন, আমাদের দ্রুত কীভাবে সমস্যাটা সমাধান করা যায়? “সেটা তো শুধু উচ্ছেদ করলে তো হবে না, এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। তো সেটার জন্য আমরা চিন্তা করছি দ্রুত এটা কীভাবে কী করা যায়। হয়তো কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন।”

এক প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, “মশা নিধন হবে না, মশা নিয়ন্ত্রণ হবে। কারণ এই মশার ওষুধের ব্যবহারের ব্যাপারে কিন্তু আমাদের কীটতত্ত্ববিদ যারা আছে, পরিবেশবিদ যারা আছে, তাদের সঙ্গে কনসাল্ট না করে কিন্তু আমরা অনেক কাজ করতেও পারি না।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments