নিরাপত্তা প্রহরীর শয়ন কক্ষে মদ বিক্রির হাট

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার উত্তর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে।

এ ঘটনায় ওই বাড়ির নিরাপত্তা প্রহরী আব্দুল জলিলকে (৪২) গ্রেফতার করেছে অভিযান পরিচালনাকারী জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃত জলিল উপজেলার শরীফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের হাজী ছায়েদুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন জানান, গোপন সংবাদের সূত্রধরে জেলা ডিবি পুলিশের একটি দল চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপুরের মাইশা লেক টাওয়ারে বুধবার রাতে অভিযান চালায়। এ সময় ভবনের নিচতলার নিরাপত্তা প্রহরীর শয়ন কক্ষ থেকে ২০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments