রাবিতে ডীনস্ অ্যাওয়ার্ড পেলেন ৩ শিক্ষক ও ১০ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ৩ জন শিক্ষক ও ১০ জন শিক্ষার্থীকে ডীনস্ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অনুষদ পর্যায়ে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড প্রদান করেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।

সেরা প্রবন্ধের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরমান হোসেন। সেরা গ্রন্থের জন্য নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. মো. আওয়াল হোসেন মোল্ল্যা এবং সেরা গবেষক হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন একই বিভাগের প্রফেসর ড. প্রণব কুমার পান্ডে।

অন্যদিকে সেরা শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রিফাহ রাফিয়া বারী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রিফাহ রাফিয়া বারী, অর্থনীতি বিভাগের মোছা. নাফিসা ইয়াসমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্ষা রানী মন্ডল, সমাজকর্ম বিভাগের অন্তরা, সমাজবিজ্ঞান বিভাগের সানজিদা ফারজানা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের রাজিয়া সুলতানা পারুল, লোক প্রশাসন বিভাগের মমতাজ ফারজানা তিথি, নৃবিজ্ঞান বিভাগের মিস জান্নাতুল মাওয়া শিন, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তৃষা দাস এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আশরাফুল খান ফয়সাল।

তারা স্নাতক (সম্মান) পরীক্ষায় নিজ নিজ বিভাগে শীর্ষ স্থান অর্জন করায় এ অ্যাওয়ার্ড লাভ করেন।

অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের জিনের দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রাক্তন উপাচার্য ও অনুষদের প্রাক্তন ডিন প্রফেসর মুহম্মদ মিজান উদ্দিন এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের সভাপতি প্রফেসর গোলাম কিবরিয়া ফেরদৌস। অনুষ্ঠানে অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments