আশিয়ান সিটি বারবার দেয়াল ভেঙ্গে দিলেও বিচার পাচ্ছেন না বিউটি

২০০৮ সালে আবুল হোসেন নামে এক ব্যক্তির কাছে ৫ কাঠা জমি কেনেন দক্ষিণখাণের পূর্বাচলের সালমা আক্তার বিউটি। এরপর সেই জমিতে মাটি ভরাট করেন ও আরসিসি পিলার দিয়ে সীমানা প্রাচীরও দেন তিনি। কিন্তু তার সীমানা প্রাচীর বারবার ভেঙ্গে ফেলছে আশিয়ান সিটি ডেভেলপার কোম্পানির লোকজন। বিষয়টি স্থানীয় থানায় জানিয়েছেন ও অভিযোগও করেছেন। কিন্তু তিনি কোন বিচার বা সমাধান পাচ্ছেন না। পুলিশও তাকে সাহায্য করছে না। গতকাল সোমবার দুপুরের রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভুক্তভোগী নারী।
তিনি জানান, আশিয়ান সিটি ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে আদালত তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ বলে আদেশ দিলে কিছুদিন বন্ধ ছিল সেই অত্যাচার। এরপর গত ২০২৪ সালের ৫ আগস্টের পর আবারও তাকে নানাভাবে হয়রানি ও অত্যাচার করে আসছিল তারা।
তিনি লিখিত বক্তব্যে বলেন, হঠাৎ দুই মাস আগে আশিয়ান সিটি ডেভেলপার কোম্পানির সন্ত্রাসী বাহিনী আমার জমির আরসিসি প্রাচীরের আংশিক ভেঙ্গে ফেলে। ১০ দিন আগেও জায়গার সীমানা প্রাচীরের বাকী অংশ ভেঙ্গে ফেলে। আমার পাশের প্লটের সাইন বোর্ড ভেঙ্গে ফেলে। ওই ডেভেলপার কোম্পানি সন্ত্রাসী দিয়ে আমার প্লট দখলের পায়তারা করছে। শুধু আমার জমি নয় আশেপাশের অন্যান্য মালিকের জমিতেও হানা দিচ্ছে। আমার মালিকানা জমি দেখতে গেলে সন্ত্রাসীরা নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। এ বিষয়ে আমি দক্ষিণখান থানায় একটি অভিযোগ দায়ের করেছি। কিন্তু পুলিশ কোন সমাধান দিচ্ছে না। তারা উল্টো চুপ করে আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments