সংযুক্ত আরব আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবাসী এক বাংলাদেশি লটারিতে ২ কোটি দিরহাম (৬৬ কোটি ৩৪ লাখ টাকা) জিতেছেন। গত শুক্রবার ‘বিগ টিকিট আবুধাবি’ নামের ওই লটারির বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। লটারি জয়ী বাংলাদেশি প্রবাসীর নাম হারুন সরদার নূর নবী সরদার। ৪৪ বছর বয়সী হারুন ইউএই’র শারজাহ শহরে বসবাস করেন। তিনি পেশায় ট্যাক্সিচালক। ভাগ্য বদলের আশায় গত ১৪ সেপ্টেম্বর একটি লটারির টিকিট কিনেছিলেন তিনি।
খালিজ টাইমসের এক খবরে বলা হয়েছে, শুক্রবার বিগ টিকিটের র‌্যাফল ড্র অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম পুরস্কার জেতেন হারুন। অনুষ্ঠান চলাকালে উপস্থাপক রিচার্ড ও বোচরা হারুনকে কল করে এ খবর দেন। শুনে তাজ্জব বনে যান তিনি। উত্তরে বেশি কিছু বলতে পারেননি। শুধু বলেন, ঠিক আছে, ঠিক আছে।
খবরে বলা হয়েছে, অন্য ১০ জনকে সঙ্গে নিয়ে টিকিট কিনেছিলেন হারুন। এখন পুরস্কারের অর্থ সবার সঙ্গে ভাগাভাগি করে নেবেন বলে জানিয়েছেন তিনি।
২০০৯ সাল থেকে ইউএই’তে বসবাস করছেন হারুন। গত ১৫ বছর ধরে তিনি আবুধাবিকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করেন। পরিবার দেশে থাকলেও তিনি প্রতি মাসে বিগ টিকিট কিনে আসছিলেন। তার বিশ্বাস ছিল, একদিন ভাগ্য বদলাবেই। আর এই স্বপ্ন দেখা কখনোই বাদ দেননি তিনি।
এবারের র‌্যাফেল ড্রতে আরও চারজন ৫০ হাজার দিরহাম করে জিতেছেন। তাদের মধ্যে আছে ভারতের শিহাব উমাইর, দুবাই প্রবাসী ভারতীয় সিদ্দিক পাম্বলাথ, আবুধাবি প্রবাসী বাংলাদেশি আলি হোসেন আলি ও দুবাই-শারজাহ প্রবাসী পাকিস্তানি আদেল মোহাম্মদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments