খালেদা জিয়ার জন্য শিল্পকলা একাডেমি কর্মচারি ইউনিয়নের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মচারি ইউনিয়ন।

গতকাল বুধবার একাডেমির মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপি’র সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, একাডেমির কর্মচারি ইউনিয়নের সভাপতি এস এম সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আবু জাফরসহ শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রæত সুস্থতা কামনার পাশাপাশি তার দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন একাডেমি মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments