নীলফামারীতে বৃদ্ধাকে জবাই করে হত্যা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়গ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম গ্রামে দুলালী বেগম (৫০) নামে এক বিধবা মহিলাকে গলা কেটে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার আনুমানিক দুপুর দেড়টা থেকে দুইটার দিকে। নিহত বিধবা পশ্চিম দলিরাম জুম্মারপাড় এলাকার মৃত জিনসার আলীর স্ত্রী।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পশ্চিম দলিরাম জুম্মার পাড় গ্রামের বিধবা দুলালী বেগম স্বামীর মৃত্যুর পর গত ১০/১১ বছর ধরে বাড়িতে একাই বসবাস করে আসছিলেন। তার একমাত্র ছেলে দিপু ঢাকায় পোশাক কারখানায় কর্মরত রয়েছে। একমাত্র কন্যা মাহি বেগমের বিয়ে হয়েছে ১২ বছর আগে। বাড়িতে তিনি একাই বসবাস করছিলেন।

শুক্রবার জুম্মার নামাজের আগেও ওই বিধবা ঘরদোর পরিস্কার করছিলেন। এলাকার মুসুল্লীরা জুম্মার নামাজ শেষ করে ওই বাড়ির কাছ দিয়ে আসার সময় ঘরের কোন দিয়ে রক্ত বের হতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

গাড়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জোনাব আলী বলেন, মৃত জিনসার আলীর দুই সংসার। দুই পক্ষই আলাদা আলাদা বাড়িতে বসবাস করে আসছে। মহিলাকে কে বা কাহারা জবাই করে হত্যা করেছে সেটি কেউ অবগত নন। তবে তিনি আরো বলেন, ওই বিধবা সকালেও নাকি বাড়ির কাজ কর্ম করেছে এলাকাবাসীর কাছ থেকে শুনেছি। দিনে দুপুরে এরকম হত্যাকান্ডের কারণে মানুষের মাঝে ভীতি ছড়িয়ে পড়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে লাশ উদ্ধার করে নীলফামারী মর্গে পাঠানো হবে। সেই সাথে প্রকৃত ঘটনা যাচাই করে প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করা হবে। এই মুহূর্তে আর এর বেশি কিছু বলা সম্ভব নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments