পাঁচ দিন ধরে নিজ বাসায় পড়েছিল সিনেমার পরিচালকের লাশ

নিজ বাসা থেকে পচাগলা লাশ উদ্ধার করা হলো ইন্ডাস্ট্রিকে একাধিক হিট সিনেমা উপহার দেওয়া পরিচালকের। সপ্তাহের শুরুতে মুম্বাইয়ের বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলিউডের আলোচিত নির্মাতা এমএম বেগের। তার বয়স হয়েছিল ৭০ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালকের জনসংযোগ কর্মকর্তা হানি জাওয়েরি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ কর্মকর্তা জানিয়েছেন, কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এমএম বেগ। চার-পাঁচদিন ধরে বাড়ি থেকে বের না হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ তৈরি হয়। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে পচাগলা লাশ দেখতে পান।

এরপর লাশ ময়নাতদন্তের জন্য গভীর রাতে কুপার হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে তার। আর বলিউড পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি।

প্রসঙ্গত, চলচ্চিত্র জগতে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন এমএম বেগ। জে ওম প্রকাশ, বিমল কুমার ও রাকেশ রোশানের মতো প্রতিষ্ঠিতদের সঙ্গে কাজের মাধ্যমে শুরু হয়েছিল। এ সময় কয়েকটি মূলধারার সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে রয়েছে ‘আদমি খিলোনা হ্যায়’, ‘জৈসি করনি ওয়াইস ভরনি’, ‘কর্জ চুকানা হ্যায়’, ‘কালা বাজার’ ও ‘কিশন কানহাইয়া’।

এমএম বেগ একজন নির্মাতা হিসেবে নাসিরুদ্দিন শাহ অভিনীত ‘মাসুম গাওয়াহ’ পরিচালনা করেছেন। যদিও এটি অপ্রকাশিত রয়ে গেছে। আবার শিল্পা শিরোদকরের ‘ছোটি বাহু’ পরিচালনা করেছেন। তার মেয়ে শাহিন্দা বেগ, যিনি ইন্ডাস্ট্রিতে বেডি গুড্ডু নামে পরিচিত ছিলেন। শিশুশিল্পী হিসেবে কাজ করে খ্যাতি লাভ করেছিলেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments