মুক্তি পাচ্ছে আজও অর্ধাঙ্গিনী

এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন পশ্চিমবঙ্গে মুক্তির অপেক্ষায় থাকা নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে। সম্পর্কের টানাপোড়েন ও জটিল আবেগকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ ইতিমধ্যেই তৈরি হয়েছে।

সিনেমাটির ট্রেলার প্রকাশ উপলক্ষ্যে কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন জয়া আহসান। সেখানে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে যেমন আমি এই সিনেমায় যুক্ত আছি, তেমনি একজন দর্শক হিসেবেও এর গল্প দেখার জন্য অপেক্ষা করছি।’

তার মতে, আগের পর্বে যে সম্পর্কের সমীকরণ দেখা গেছে, এবার সেই সম্পর্ক কোন দিকে এগোবে-সেটিই মূল কৌতূহলের কারণ। তিনি আরও জানান, গল্পটি আগের অংশের ধারাবাহিকতা হলেও এবার চরিত্রগুলোর ভেতরের দ্বন্দ্ব, আবেগ আরও গভীরভাবে উঠে এসেছে। বিশেষ করে শুভ্রা ও মেঘনা-এই দুই নারীর সম্পর্ক ও মুখোমুখি অবস্থান সিনেমার অন্যতম কেন্দ্রীয় আকর্ষণ হয়ে উঠবে।

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সম্পর্কে জয়া আহসান মনে করেন, তিনি সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো খুব গভীরভাবে পর্দায় তুলে ধরেন। তার মতে, কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাজ অভিনেতাদের শুধু পেশাগতভাবে নয়, মানবিকভাবেও সমৃদ্ধ করে। জয়া একজন আশাবাদী মানুষ। তার বিশ্বাস, সিনেমাটি কোনো অতিরিক্ত চাপ ছাড়াই নিজের স্বাভাবিক শক্তিতে দর্শকের কাছে পৌঁছে যাবে এবং আলাদা পরিচয় তৈরি করতে পারবে।

‘অর্ধাঙ্গিনী’র গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই নতুন পর্ব ‘আজও অর্ধাঙ্গিনী’ শুরু হয়েছে। ফলে আগের গল্পের সম্পর্ক এবার কোন নতুন দিকে মোড় নেয়, সেটিই এখন দর্শকের সবচেয়ে বড় আগ্রহের বিষয়।

সিনেমাটি আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে জয়া আহসান ও চূর্ণী গঙ্গোপাধ্যায় ছাড়াও অভিনয় করেছেন কৌশিক সেন, ইন্দ্রাশিস রায়, অম্বরীশ ভট্টাচার্য প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments