যশোরে গ্রাম্য ডাক্তার হত্যার ঘটনায় সাবেক পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ২

পূর্ব শত্রুতার জের ধরে গত ১৯ ফেব্রুয়ারি যশোর জেলার শার্শা থানাধীন কুলপালা গ্রামে গ্রাম্য ডাক্তার আল আমিন হোসেন মিঠুন (৩০) হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি পুলিশের সাবেক কনস্টেবল গাজী মশিউর রহমান (৩৫) ও গাজী সাকিবুর রহমান (২৩) কে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, যশোর জেলার শার্শা থানাধীন বারীপোতা গ্রামের ভিকটিম আল আমিন হোসেন মিঠুন (৩০) পেশায় একজন গ্রাম্য ডাক্তার। ভিকটিম আল আমিন হোসেন ২০২৩ সালে মোছাঃ তাসলিমা খাতুন (সাবেক পুলিশ কনস্টেবল) নামের এক মহিলাকে ২য় বিবাহ করে। ধৃত প্রধান আসামি গাজী মশিউর রহমান (৩৫) (চাকরিচ্যুত সাবেক পুলিশ কনস্টেবল) তাসলিমার প্রথম স্বামী। তাসলিমাকে ২য় বিবাহের পর থেকে ভিকটিমকে ধৃত মশিউর বিভিন্নভাবে হয়রানি ও হুমকি ধামকি দিচ্ছে।

র‌্যাব আরো জানায়, শার্শা থানাধীন গাতিপাড়া ও কুলপালা গ্রামে ভিকটিমের দুইটি ফার্মেসী রয়েছে। ভিকটিম আল আমিন হোসেন তার ফার্মেসীতে নিয়মিত রোগী দেখার সুবাদে যাতায়াত করতেন।

গত ১৯ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে ভিকটিম তার ফার্মেসীর দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা করলে সাবেক পুলিশ কনস্টেবল গাজী মশিউর ও তার ভাড়াকৃত ৫/৬ জন আসামিরা (ধৃত সন্দিগ্ধ আসামিসহ) ভিকটিমের মোটরসাইকেলের গতিরোধ করে ভিকটিম আল আমিন এর শরীরের বিভিন্ন স্থানে চাকু ও ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ভিকটিমের আর্ত চিৎকারে ভিকটিমের ২য় স্ত্রীসহ পরিবারের লোকজন এগিয়ে আসলে ধৃত আসামিরা ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

এ ঘটনায় যশোর জেলার শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। র‌্যাব-৩ আসামিদের অবস্থান শনাক্ত করে মামলার এজাহারভূক্ত ১ নম্বর আসামি ও সন্ধিগ্ধ অপর আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments