আইজিপি হলেন আলী হোসেন ফকির

বাংলাদেশ পুলিশে নতুন আইজিপি হিসাবে নিয়োগ পেয়েছেন আলী হোসেন ফকির। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ অঅহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোঃ আলী হোসেন ফকিরকে পুলিশ মহাপরিদর্শক পদে নিয়োগ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

উল্লেখ্য, অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির বর্তমানে পুলিশের এপিবিএনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট এ বি.কম অনার্স, এম.কম এবং এমবিএ ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৯৫ সালে ১৫ তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন।

কর্ম জীবনে তিনি ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি এসপিবিএন হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও ডিএমপির উপ-কমিশনার, পুলিশ সুপার নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলা সমূহ, কমান্ড্যান্ট আরআরএফ সিলেট এবং অধিনায়ক হিসেবে ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেট এর দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ পুলিশের হয়ে অত্যন্ত দক্ষতার সাথে কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। তিনি প্রশিক্ষণ এবং সরকারি কাজে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন। বর্তমানে তিনি পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহ্বায়ক, খুলনা ক্লাব এবং ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য। এছাড়াও এপিবিএন স্কুল এন্ড কলেজ, ঢাকার সভাপতি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন।

নতুন আইজিপির সহধর্মিণী প্রফেসর নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজে ফিন্যান্স ডিপার্টমেন্টে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক। পুত্র কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং কন্যা বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments