নুরুল ইসলাম মনি হুইপ, বরগুনায় আনন্দ মিছিল

বরগুনার (পাথরঘাটা, বামনা ও বেতাগী)- ২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. নুরুল ইসলাম মণি জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মনোনীত হওয়ায় গোটা বরগুনা পাথরঘাটা, বামনা বেতাগীসহ জেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ বইছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল বের হয়। এর আগে প্রকাশিত এক আদেশে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ-১ শাখার সচিব কানিজ মওলা স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ ঘোষণা আসে।

মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয় শেষ হয়। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্র দল সহ অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন নেতারা অংশগ্রহণ করেন।

এ বিষয় বিএনপির বেতাগী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস.এম নুরুল ইসলাম পান্না বলেন, জাতীয় সংসদের চিফ হুইপ মনোনীত হওয়ায় আমরা খুশি ও আনন্দিত। এ জন্য আমরা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments