হাদি হত্যা মামলার দুই আসামীকে ভারত থেকে ফেরত আনা হবে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ভারতে গ্রেফতার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত দেশে ফেরত অনা হবে। সোমবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, “হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে। আশা করা যাচ্ছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।”

আইজিপি মো. আলী হোসেন ফকির সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করা হয়েছে।”

তিনি আরও জানান, পুলিশের একটি সন্ত্রাসী তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তালিকার ভিত্তিতে শিগগিরই দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু করা হবে, যাতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।
সংবাদ সম্মেলনে আইজিপি আরও বলেন, পুলিশে দুর্নামের জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে পদোন্নতি বা পদায়নে কোনো স্বজনপ্রীতি হবে না।

তিনি উল্লেখ করেন, “সৎ ও যোগ্য পুলিশ কর্মকর্তা থাকবেন। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। পুলিশ কার্যক্রমে কেউ অতিরিক্ত উৎসাহী হবে না, ন্যায়বিচারে কাজ করবে।”

তিনি বলেন, থানায় ম্যাজিস্ট্রেসি সিস্টেম ডেভলপ করতে পারলে অনেক বিষয়ের দ্রুত সমাধান হবে। চ্যালেঞ্জ হচ্ছে দেশের জনগণ বিচার দ্রুত চায়, প্রতিটি থানায়, যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানো হয় তাহলে বিভিন্ন জিনিস দ্রুত সমাধান করা সম্ভব।

পুলিশের মহাপরিদর্শক বলেন, সমস্যা সমাধানে পজিটিভলি এগিয়ে আসতে হবে। পুলিশকে জিরো কমপ্লেইন থানা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। জনগণের সাথে পুলিশের দুরত্ব দূর করতে চাই।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পুলিশ সদও দপ্তরের অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন প্রমূখ।

উল্লেখ্য, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেনকে (৩৪) পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে শনিবার মধ্যরাতে গ্রেফতার করে ১৪ দিনের রিমান্ডে নেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments