গুলিবিদ্ধ নাফিজকে বহনকারী সেই রিকশাচালক থাকছেন সংসদ অধিবেশনে

দীর্ঘ ১৮ মাস পর এবছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ। সব মিলিয়ে প্রায় সাড়ে ১৯ মাস পর নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে আবার প্রাণবন্ত হতে যাচ্ছে সংসদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকছেন সেই রিক্সাচালক।

আজ অধিবেশন চলাকালে সংসদ গ্যালারিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকছেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাফিজকে বহনকারী সেই রিক্সাচালক। গুলিবিদ্ধ নাফিজ রিক্সায় লম্বালম্বি শুয়ে আছেন, রিক্সাচালক তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন- এই ছবিটি জুলাই আন্দোলনের হাজারো ছবির মধ্যে অন্যতম, যা বহু মানুষের মনে দাগ কেটেছে।

এছাড়াও জুলাই আন্দোলনে শহিদ আরো চারটি পরিবারের সদস্যরাও আজ আমন্ত্রিত অতিথি হিসেবে গ্যালারিতে বসে সংসদ কার্যকম দেখবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments