র‍্যাব ডিজি আহসান হাবীব, এসবি প্রধান সরদার নূরুল, সিএমপি কমিশনার হলেন এপিবিএন প্রধান

পুলিশের গুরুত্বপূর্ণ শীর্ষ ইউনিট প্রধানের পদে রদবদল হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ি পুলিশ সদর দপ্তরের অতিরিক্তি আইজি সরদার নুরুল আমিন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ র‌্যাবের ডিজি (মহাপরিচালক), পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ সিআইডি প্রধান, বর্তমান সিআইডি প্রধান মোঃ ছিবগাত উল্লাহ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি, চট্টগ্রাম মেটেচ্রাপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ এপিবিএনের প্রধান (অতিরিক্ত আইজি), ডিএমপি অতিরিক্ত কমিশনার হাসান মোঃ শওকত আলীকে সিএমপি কমিশনার, এসবির ডিআইজি মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসাবে রদবদল করা হয়েছে।

এছাড়া আরেক প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের ডিআইজি আশরাফুর রহমানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) হিসাবে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে এসবির ডিআইজি (সুপার নিউমারারি) জিএম আজিজুর রহমানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।

এছাড়া আরেক প্রজ্ঞাপনে সম্প্রতি খাগড়াছড়ি পুলিশ সুপার হিসাবে বদলি করা মোস্তাক সরকারের বদলি আদেশ বাতিল করে ডিএমপির উপকমিশনার পদে বহাল রাখা হয়েছে।

একই প্রজ্ঞাপনে সিআইডির পুলিশ সুপার মোরতোজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার, মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডিতে, মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমানকে মাদারীপুরের পুলিশ সুপার এবং মাদারীপুরেরর পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হিসাবে বদলি করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments