‘ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট,’ এরকম কোনো বক্তব্য পুলিশের আইজি আলী হোসেন ফকির দেননি। সম্প্রতি সোস্যাল মিডিয়ায় আইজিপির ভুয়া বক্তব্য সম্বলিত ফটোকার্ড তৈরি কওে প্রচার করা হচ্ছে।
এসব বক্তব্য পুলিশের আইজি দেননি বলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের সিনিয়র কর্মকর্তা কামরুল আহসান জানিয়েছেন।
গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদেও হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকিরকে উদ্ধৃত করে-“কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি-ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট”-এ মর্মে একটি ভুয়া বক্তব্য সম্বলিত ফটোকার্ড কৃত্রিমভাবে তৈরি করে প্রচার করা হচ্ছে।
তিনি বলেন, আইজিপি কোথাও এ ধরনের কোনো বক্তব্য দেননি। এ ধরনের ভুয়া ফটোকার্ড বা বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।



