ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন থেকে ফোজাইল (২) নামে এক শিশু নিখোঁজ।
শনিবার ঈদের দিন (২১মার্চ) দুপুর সোয়া ২টার পর থেকে হাসপাতালের নতুন ভবনের তিনতলা হৃদরোগ বিভাগ থেকে নিখোঁজ হয় শিশুটি। তবে রাত ৯টা পর্যন্ত শিশুটিকে পাওয়া যায়নি।
শিশুটির মা নুসরাত জাহান তাকিয়া জানান,গত দুইদিন আগে শিশুটির নানা হাফেজ নাসির উদ্দিন (৬১) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের তিনতলায় সি সি ইউতে ভর্তি হয়।
তাদের বাসা খিলক্ষেত নিকুঞ্জ এলাকায়। গতকাল শিশু (ছেলে) ফোজাইলকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। আজকে দুপুর ১টায় আবার দেখতে আসেন।
তিনি আরও জানান, দুপুরে ওয়ার্ডের ভিতরে সবাই মিলে খাবার খাচ্ছিলেন। শিশু ফোজাইল ওয়ার্ডের ভিতরেই ছিল। হঠাৎ তাকে আর কোথাও খুজে পচ্ছিনা। তাৎক্ষণিক ভাবে হাসপাতালের নিচে উপড়ে সহ সব জায়গায় খুজে আমার বাচ্চাকে পাচ্ছিনা।
এরপর হাসপাতালের দায়িত্বরত আনসার ও পুলিশের সহযোগীতায় অনেক জায়গায় খুজেছি। কিন্তু কোথাও খুজে পাইনি। শিশুটির বাবার নাম মাজহারুল ইসলাম। তাদের বাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায়।
এবিষয়ে শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার সাহা জানান, দুপুরে হাসপাতালের শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক হাসপাতালে বিভিন্ন জায়গায় খোজ নেওয়া হয়। হঠাৎ একটি ফোন আসে সোহরাওয়ার্দী পার্কে একটি শিশু পাওয়া গেছে। এরপর শিশুটির অভিবাবক সহ পার্কে যাই। তবে তাদের শিশুটি পাওয়া যায়নি। তাদেরকে থানায় সাধারন ডায়েরী করতে বলা হয়েছে।
হাসপাতাল পরিচালকের সাথে যোগাযোগ করা হয়েছে। আগামীকাল সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। তবে রাত ৯পর্যন্ত শিশুটিকে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, শিশুটির মামা নাজমুল হাসান পরিচালকের কক্ষের সামনে গিয়ে হৈচৈ করে। সিসি টিভি ফুটেজ দেখার জন্য এক পর্যায়ে পরিচালকের কক্ষ লক ভেঙে ফেলে। এমনকি ডিউটিরত এক আনসার সদস্যের গায়ে হাত তুলে৷ তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।



