দুর্ণীতি ও অপরাধ নির্মুলে সবাইকে রুখে দাঁড়াতে হবে- জয়নুল আবদিন ফারুক

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও নোয়াখালী-২( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশ জাতীয়তবাদি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ সমাজ থেকে দুর্ণীতি, মাদক,চোর-টাউট বাটপারসহ নানা অপরাধ ও অনিয়ম নির্মুলে সবাইকে রুখে দাঁড়াতে হবে। গত ১৬ বছর এ অপরাধ গুলো সমাজের বিরুদ্ধে প্র্রবেশ করেছে। এগুলো নিমুলে কেউ এগিয়ে আস নাই। এখন সময় এসেছে সব অপরাধ নির্মুলে ।
সোমবার বিকেলে নোয়াখালীর সেনবাগের কেশাশপাড় ইউনিয়নের খাজুরিয়া আছিরা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জয়নুল আবদিন ফারুক বলেন গত ১৬ বছর দেশে জনগনের ভোটে কোন চেয়ারম্যান- মেম্বার নির্বাচিত হয়নি। যার কারণে তারা শত শত অনিয়ম আর দূনীতি করেছে। তাদের হিসেব নেয়া হবে । আগামীতে স্থানীয় নির্বাচন গুলো আগের মতো আর বিনাভোটে জন প্রতিনিধি নির্বাচিত হবে না। তাই বিএনপির যানা জন প্রতিনিধি হতে চান তাদের জনগেনর সাথে সর্ম্পক না থাকলে সে সুযোগ পাবেন না।
অনুষ্ঠানে নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্যাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারীসহ দলের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments