জ্বালানি নিয়ে সংকটের মাঝে রংপুর নগরীতে অবৈধ যানবাহন চলাচল বন্ধে চেকপোস্ট পরিচালনা করছে মেট্রোপলিটন পুলিশ। গত ২৪ ঘন্টায় রংপুর নগরীর ৬টি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ অন্যান যানবাহনে ৬০টি মামলা ও ৩২টি যানবাহন আটক করা হয়।
বুধবার (১ এপ্রিল) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়াসেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
মিডিয়া সেল জানায়, রংপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে গত ২৪ ঘন্টায় নগরীর ডিসির মোড়, মেডিকেল মোড়, সাতমাথা, কেন্দ্রীয় বাস টার্মিনাল, সাতমাথা, শাপলা চত্ত্বর, মর্ডাণ মোড়ে ট্রাফিক বিভাগ চেকপোস্ট বসায়।
এ সময় বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল, ট্রাক, কারসহ অন্যান্য যানবাহনে মামলা দেয়াসহ যানবাহন আটক করা হয়। এ কার্যক্রম অব্যহত থাকার কথা জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।


