খিলগাঁওয়ে শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসায় মাহিম নামে পাঁচ বছরের শিশুকে গলা কেটে হত্যার পর মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল শুক্রবার দুপুর দুইটা থেকে চারটার মধ্যে যে কোন সময়ে ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার এসআই মোঃ রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে তিলপাপাড়ার আব্দুল হামিদের বাসা যাই। সেখানে রুমের ভিতর থেকে দরজার লক করা ছিল। বাহির থেকে জানালা দিয়ে দেখা যায়, ফ্যানের সাথে ওড়না দ্বারা ঝুলন্ত অবস্থায় একজন মহিলা।

তিনি বলেন, পরে দরজার লক কৌশলগত ভাবে খুলে দেখতে পান, ঐ নারী ঝুলছে, পাশে বিছানার উপর শিশুটির গলাকাটা মরদেহ পরে আছে। পাশেই পরে আছে রক্ত মাখা ছুরি। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার সিএনজি অটোরিকশা চালক সাবু মিয়ার স্ত্রী ও সন্তান। বর্তমানে খিলগাঁও থানার তারাবাঁধ এলাকায় আব্দুল হামিদের বাসায় ভাড়া থাকতেন।

পুলিশের ঐ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে হতাশাগ্রস্ত হয়ে স্বামীর সাথে অভিমান করে সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। নিজেই নিজের ওড়না দ্বারা সিলিং ফ্যানের হুকের সাথে ফাঁস লাগিয়ে মারা গেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments