২৪ ঘন্টায় হামে সন্দেহে মৃত্যু ৭

গত ২৪ ঘন্টায় নিশ্চিত হামে মৃত্যু ২ জনের এবং হাম সন্দেহে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১২৮২ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত্যু ১২০ জন এবং এ পর্যন্ত আক্রান্ত রোগী ৮৫৩৪ জন।

দেশে বয়সভিত্তিক হাম পরিস্থিতি ৩৬০ ডিগ্রী ঘুরে গেছে। পূর্বে শিশুর ৯ মাস বয়সের আগে হাম হতো না। কিন্তু খুব অদ্ভূদ বিষয় এবং আতঙ্কজনক ব্যাপার হচ্ছে শুধু শিশু হাসপাতালেরই চলতি বছর ৬ মাসের নিচে হামের আক্রান্ত শিশু চিকিৎসা নিয়েছে ৬০ জন। আর ৬ মাস থেকে ৯ মাস বয়সি শিশু চিকিৎসা পেয়েছে ৬৫ জন। যেটা আগে ছিল শূণ্যের কোটায়।

আর নয় মাস থেকে ২ বছর বয়সি হামে আক্রান্ত শিশু পেয়েছি ৪৭ জন এবং ২ বছর থেকে ৫ বছর পর্যন্ত হামে আক্রান্ত শিশু পেয়েছি ১৯ জন। পাঁচ বছরের উপরে পেয়েছি মাত্র ৮ জন।

গত ২৪ ঘন্টায় শিশু হাসপাতালে ভর্তি হয় ১২ জন। মৃত্যু ১ জন, মোট চিকিৎসাধীন আছে ৬১ জন। চলতি বছর জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত আমরা ১৯৯ জনকে চিকিৎসা দেই। তার মধ্যে হাম সন্দেহে মৃত্যু ৩ জনের।

জানুয়ারি মাসে ভর্তি হয়েছিল ২ জন, ফেব্রুয়ারিতে ৬ জন, মার্চে ১৩০ জন, এপ্রিলের ৬ তারিখ পর্যন্ত ৬১ জন। শিশু হাসপাতালটিতে হামে আক্রান্ত রোগীদের জন্যে বিছানা ৬০টি।

এরমধ্যে বিশেষায়িত হাম ওয়ার্ডে বিছানা আছে ৪৪টি এবং আইসিইউতে আছে ১৬টি বেড। সেখানেই চিকিৎসা চলছে শিশুদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments