বনানীতে মরিশাসের নাগরিক মারধরের শিকার

রাজধানীর বনানীতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সামেনা আলম (৩৫) নামে এক গৃহকর্ত্রীকে আটকে করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বনানী ৫ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে আটক করে বনানী থানা পুলিশ।

গৃহকর্মীর ওপর নির্যাতনের খবর শুনে উত্তেজিত জনতা ওই বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা মরিশাসের একজন নাগরিককে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ঘটনার পর পুলিশ গৃহকর্মী শিউলিকে থানা হেফাজতে নেয়।

পুলিশ জানায়, গৃহকর্মী শিউলি একটা চিরকুট লিখে বাসার বারান্দা থেকে নিচে ফেলেন। ওই চিরকুটে লিখা ছিলো ‘আমাকে বাঁচান। হয় ৯৯৯-এ কল দেন, না হলে আমার স্বামীর এই নম্বরে কল দেন। পথচারী এক ব্যক্তি চিরকুটটি পেয়ে ভবনের নিচে লোকজন জড়ো করেন।

এ সময়ে গৃহকর্মীকে মেরে ফেলার গুজব ছড়িয়ে পড়ে। এতে আশপাশের বাসার কাজের লোক ও উত্তেজিত জনতা জড়ো হলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বলেন, ওই বাসায় তিনজন কাজের মেয়ে আছে। তাদের মধ্যে মাঝেমধ্যে ঝগড়াঝাটি হলে সামেনা আলম চড়-থাপ্পড় দিতেন। এমন ঘটনার পর এক মেয়ে চিরকুট ফেলেন। এরপর আমরা ওই মেয়েকে উদ্ধার করি।

এসময় উত্তেজিত জনতা ওই বাড়ির সামনে একজন মরিশাসের নাগরিককে দেখে সন্দেহ থেকে তার ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তাকে পুলিশ উদ্ধার করে। ওই বাসার গৃহকর্ত্রীকে আটক করে থানায় নেয়া হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments