রাজশাহীর দরিদ্র মেধাবী শিক্ষার্থী ফাহিমের পাশে জেলা প্রশাসক

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পাওয়া রাজশাহী শহরের সিপাইপাড়ার দরিদ্র মেধাবী শিক্ষার্থী মো. রাফিউ ইসলাম ফাহিমের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

জানা গেছে, ফাহিমের পিতা আনোয়ারুল ইসলাম প্যারালাইজড আক্রান্ত হয়ে চলাচলের শক্তি হারিয়েছেন। পরিবারটির ভরণপোষণ চলে সীমিত আয়ের একটি ক্ষুদ্র ব্যবসার আয়ে। ফলে মেডিকেলে ভর্তি ফি, মূল্যবান বই ও শিক্ষার ব্যয় বহন পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এমতাবস্থায় ভুক্তভোগী ফাহিম রাজশাহীর জেলা প্রশাসকের বরাবরে আর্থিক সহায়তার আবেদন করেন।

গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, ফাহিমকে নিজ কার্যালয়ে ডাকেন। এ সময় তিনি ফাহিমের কাছে বিস্তারিত শুনেন এবং মেডিকেল শিক্ষার প্রয়োজনীয় নয়টি মূল্যবান বই উপহার এবং ভবিষ্যতে তার শিক্ষাজীবনে প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

জেলা প্রশাসক বলেন, ‘সমাজে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। যারা শুধুমাত্র আর্থিক সংকটে স্বপ্নপূরণ থেকে পিছিয়ে পড়ে। এমন শিক্ষার্থীর পাশে থাকা নৈতিক ও সামাজিক দায়িত্ব।

ফাহিম মেধা ও পরিশ্রমের বিনিময়ে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। আর্থিক প্রতিবন্ধকতায় যাতে তার পড়াশোনা ব্যাহত না হয়, সেজন্য জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। সে দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে’ বলেও আশা প্রকাশ করেন তিনি।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত ফাহিম বলেন, ‘জেলা প্রশাসক আমাকে আন্তরিকভাবে গ্রহণ করে সহায়তা দিয়েছেন। উপহারের নয়টি মূল্যবান বই আমার শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি মানবিক ও দক্ষ চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবা করতে চাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments