নোয়াখালীতে শিশু ব্যবহার করে ইয়াবা পাচার, দম্পতি গ্রেফতার

নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজার এলাকায় এ যৌথ অভিযানে এক দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা, ইয়াবা তৈরির পাউডার এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে বৃহস্পতিবার রাতে নোয়াখালী- ফেনী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজারের মাইশা স্টোরের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইয়াংছা গ্রামের শাহ আলমের ছেলে আব্দুল হামিদ (৩২) এবং তার স্ত্রী বেবি আক্তার (২৩)। সাথে ছিল তাদের শিশু সন্তান।

জানা যায়, গোপন সংবাদের সূত্র ধরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব-৭, সিপিসি-১, ফেনী টিমের সমন্বয়ে সেনবাগ উপজেলার সেবারহাট পূর্ব বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ফুটপাতে সন্দেহজনক অবস্থায় থাকা এক দম্পতিকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা ও ৮ গ্রাম ইয়াবা তৈরীর পাউডার উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, তারা শিশুকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে পাচার করছিল।

এর আগেও তারা একাধিক চালান নোয়াখালীর সেনবাগ এলাকায় সরবরাহ করেছে বলে জানায়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments