বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নোয়াখালীতে প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন প্রচার কার্যক্রম নিয়ে নোয়াখালী জেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং এর আয়োজন করেছে জেলা তথ্য অফিস।

বুধবার দুপরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেল কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। এতে সভাপতিত্¦ করেন জেলার সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. মনির হোসেন।

এ সময় জেলা প্রশাসক তৃণমূল পর্যায়ে সরকারের বার্তা পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসনের গৃহিত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সিনিয়র তথ্য কর্মকর্তা সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে এবং তা বাস্তবায়নের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ (একশত আশি) দিনের কর্মপরিকল্পনা, গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক সম্পাদিত কার্যক্রমসহ জেলা তথ্য অফিস নোয়াখালীর তিন মাসের সম্পাদিত কার্যক্রম, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ,খাল খনন, বৃক্ষরোপণ, নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধ এবং সামাজিক অবক্ষয় রোধ ,নারীর ক্ষমতায়ন, ও কৃষি ঋণ মওকুফের সুফল বিষয়ে প্রচার কার্যক্রম পরিচলানা সম্পর্কে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

উল্লেখিত বিষয়সমূহ আলোচনায় অংশগ্রহন করেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি আলমগীর ইউসুফ, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ডাঃ বোরহান উদ্দিন, দৈনিক কালের কন্ঠ, জেলা প্রতিনিধি সামসুল হাসান মিরন, ফিনান্সিয়াল এক্সপ্রেসের জেলা প্রতিনিধি মেজবাহ-উল হক মিঠু,জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো.লিয়াকত আলী খান, জেলা টিভি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সুমন ভৌমিক, দৈনিক দিশারী সম্পাদক আকাশ মো. জসিম, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি ও জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments