রাজশাহীতে সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন

কণ্ঠরোধে মিথ্যা মামলায় সাংবাদিক হয়রানির প্রতিবাদ এবং শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবিতে সাংবাদিকদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী প্রেসক্লাব এই কর্মসূচি আয়োজন করে।

কর্মসূচিতে শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় মানববন্ধনে রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী বরজাহান, প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, এটিএন বাংলার প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, সাংস্কৃতিক কর্মী ওয়ালিউল রহমান বাবু, আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, আতাউর রহমান ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকার ও রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি প্রমুখ বক্তব্য দেন।

এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে সংহতি জানিয়ে ধর্ষণের দ্রুত বিচার ও সাংবাদিক সুরক্ষার দাবি জানান।

বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার এবং মিথ্যা মামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ঈদুল আজহার পর বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে। তারা বলেন, দেশে সাংবাদিক নির্যাতন আশঙ্কাজনক বেড়েছে।

সম্পাদক পরিষদের তথ্যমতে শতাধিক সাংবাদিক হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় আসামি হয়েছেন। হাজারো সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। এর পেছনে গণতন্ত্রহীনতা, ভিন্নমত দমন ও বিচারহীনতা অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়।

বক্তারা শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে কঠোর শাস্তির দাবি জানান। একইসঙ্গে প্রকৃত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের আহ্বান জানান। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের হয়রানির উদ্দেশ্যে মামলা দেওয়া হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments