বান্দরবানের সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে তিন পাহাড়ী নারী নিহত

বান্দরবানের ঘুমধুম সীমান্তের ওপারে মায়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশী নিহত হয়েছে। রবিবার বেলা ২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, অক্যমং তংচঙ্গ্যা, চিক্যং তংচঙ্গ্যা এবং শৈফুচিং তংচঙ্গ্যা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নিজেদের কৃষিক্ষেতে কাজ করতে গিয়ে তারা এই নির্মম দুর্ঘটনার শিকার হন। প্রথম জন মাইন বিস্ফোরণে আহত হলে, তাকে উদ্ধার করতে গিয়ে বাকি দুজনও অন্য একটি মাইনের আঘাতে প্রাণ হারান।

বান্দরবানের সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। ধারণা করা হচ্ছে, এই মাইনগুলো মায়ানমারের আরাকান আর্মিরা পেতে রেখেছিল। আবার কেউ বলছে, এগুলো এক সময় মিয়ানমারের সামরিক জান্তা বাহিনী স্থাপন করেছে।

জান্তা বাহিনী তাদের নিয়ন্ত্রন ফিরে পেতে যুদ্ধ করছে। তারা বর্তমানে ‘আরাকান আর্মি’র সাথে যুদ্ধ করছে; তাও আবার সীমান্তের জিরো লাইন কিংবা বাংলাদেশের ভেতরে অবস্থান নিয়ে!নিজেদের সুরক্ষায় বা প্রতিপক্ষকে আটকাতে এই সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্তে ব্যাপকভাবে বেআইনি ল্যান্ডমাইন ও আইইডি পুঁতে রাখছে। এর খেসারত দিতে হচ্ছে আমাদের দেশের সাধারণ নাগরিকদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments