রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর কদমতলীতে বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তার নাম আনোয়ার হোসেন (৫৫)। তিনি একজন বই ব্যবসায়ী। গ্রামের বাড়ি ভোলায়। মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিঃসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার হোসেন যাত্রাবাড়ীর শহীদ ফারুক স্মরণী রোড এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার বাবার নাম শাহজাহান মিয়া।

নিহত স্বজন ও প্রতিবেশী তৈয়ব আলী জানান, আনোয়ার হোসেন তার শ্যালকের বাসায় কোরবানির গরু কিনে দিতে জুরাইন রিশি পাড়ায় গিয়েছিলেন। বাসা থেকে বের হয়ে রাস্তায় জমে থাকা পানির মধ্য দিয়ে হাঁটার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা বাহক জানান, দুপুরে কদমতলি থানাধীন জুরাইন ঋষিপাড়া মেইন রোডের পাশের পানিতে আনোয়ার হোসেন পা দেওয়ার সাথে সাথে অচেতন হয়ে পড়ে যান। রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুতের তার পড়ে ছিল। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষনা করেন। ময়না তদন্তের জন্য কলেজ মর্গে রাখা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments