রাজশাহীতে শান্তি ও সম্প্রীতির বার্তায় ঈদ-উল আযহা উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও উৎসাহ-উদ্দীপনায় রাজশাহীতে ঈদ-উল আযহা উদ্যাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নগরীর হযরত শাহ মখদুম (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এই ঈদের জামাতে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান-সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশবাসীর সুখ-শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বৈশ্বিক শান্তি কামনা করা হয়।

এদিকে ঈদের নামাজ শেষে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই নগরীর সব কোরবানির বর্জ্য অপসারণে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও রাজশাহী নগরীর বিভিন্ন ঈদগাহ ও পাড়া-মহল্লায় সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে সকাল ৭টা ও সকাল ৮টায় টিকাপাড়া মহানগর ঈদগাহে পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৮টায় বড় মসজিদ সংলগ্ন সাহেববাজার জিরোপয়েন্টে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments