সেনবাগে বর্ণাঢ্য রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চারটি স্থানে এ উৎসব উদ্‌যাপিত হয়।

এর মধ্যে সবচেয়ে বড় রথযাত্রা অনুষ্ঠিত হয় উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর জগন্নাথ মন্দিরে। বিকেল ৪টার দিকে মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর মোহাম্মদপুর গ্রামের বড় বণিকবাড়িতে গিয়ে শেষ হয়।

রথযাত্রায় নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী কয়েকশ’ ভক্ত অংশ নেন। শোভাযাত্রায় ধর্মীয় সংগীত, কীর্তন ও ভক্তিমূলক স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পথে পথে স্থানীয় বাসিন্দারা রথযাত্রাকে স্বাগত জানান এবং দর্শনার্থীদের ভিড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও রথযাত্রা উদ্‌যাপন করা হয়েছে। উৎসবকে ঘিরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা, প্রার্থনা ও প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments