নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

সভার শুরুতে নবনিযুক্ত রিজেন্ট বোর্ড সদস্যদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন উপাচার্য। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সদস্যদের অবহিত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গবেষণার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এ সময় সদস্যদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং গবেষণার উৎকর্ষ অর্জনে রিজেন্ট বোর্ডের সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের নবনিযুক্ত সদস্য নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান এবং লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়াকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় রিজেন্ট বোর্ডের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে অভিনন্দন জানান।

সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরীসহ রিজেন্ট বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments