নোয়াখালীতে চার বাস কাউন্টারকে জরিমানা

নোয়াখালীতে ঈদ-পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি বাস কাউন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় সারা, ইকোনা, লাল সবুজ ও একুশে পরিবহনের কাউন্টারসহ চারটি বাস কাউন্টারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টারে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেজান আহম্মেদেও নেতৃত্বে সহকারী কমিশনার মুকসুদুস সালেহীন ও বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের পাওয়ায় অভিযান চালানো হয়েছে। অভিযান কালে সারা, ইকোনা, লাল সবুজ ও একুশে পরিবহনের কাউন্টারসহ চারটি বাস কাউন্টারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments